ব্রেকিং নিউজ >> রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির জনপ্রিয় নেতা

ড. ইউনূসকে রাষ্ট্রপতি করা হতে পারে। সেক্ষেত্রে উপ-প্রধানমন্ত্রী হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর !ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। এমন পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে।সূত্রটি বলছে, সর্বপ্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়ে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তিনিই এবার রাষ্ট্রপতির পদে আসীন হতে পারেন। খুব শিগগিরই এমন ঘোষণা আসবে।বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লেখাপড়া শেষ করে দীর্ঘদিন অধ্যাপনা করেন। পরবর্তী সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি কৃষি প্রতিমন্ত্রী ছিলেন।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ২০১১ সালের মার্চে মৃত্যুবরণ করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মির্জা ফখরুলকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ২০১৬ সালের ১৯ মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি মহাসচিব পদে নির্বাচিত হন।ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারিভাবে ৭২ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বিদ্যমান সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নতুন সরকারের প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।” তিনি আরও জানান, রেওয়াজ অনুযায়ী বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আনুমানিক অতিথির সংখ্যা এক হাজারের কাছাকাছি হতে পারে। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, জানা যাবে রবিবার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ