অনেকেরই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রায়ই থাকে এমন একটি খাবার ডিম। খাওয়া শেষে ডিমের খোসা সাধারণত ফেলেই দেয়া হয়। অনেকে আবার এই খোসা দিয়ে গাছের জন্য সার তৈরি করেন। আপনি কি জানেন ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর জন্য দারুণ কিছু আইটেম তৈরি করা যায়? চলুন আজকে এমনই কিছু নান্দনিক জিনিস বানানো শিখে নেই
২) ভালোভাবে শুকানোর পর ডিমের উপরে ও ভেতরে পছন্দমতো কালার দিয়ে রঙ করে নিন। একটি রঙ অথবা দুটো রঙ এর শেডও করতে পারেন। খোসাতে চকচকে ভাব আনার জন্য স্প্রে পেইন্ট ব্যবহার করতে পারেন।
৩) এবার ফুলের ডাঁটি তৈরি করার জন্য চিকন ও লম্বা করে কাগজ কেটে রোল করে নিন। ডাঁটি বুঝানোর জন্য কাগজে সবুজ রঙ করে নিন। দুটো মাথা সমান করে কেটে নিন। একটি মাথায় কেঁচি দিয়ে লম্বাভাবে খানিকটা কেটে নিন, নির্দিষ্ট দূরত্বে রেখে কাগজের সরু অংশটুকু ৫/৬ টুকরো করে ছড়িয়ে নিয়ে বাইরের দিক দিয়ে একটু চাপ দিন। এতে করে মাথাটি অনেকটা ফুলের মত লাগবে।
৪) কয়েকটি সবুজ কাগজ পাতার শেইপে লম্বা করে কেটে নিন। সাদা কাগজ হলে সবুজ রঙ করে নিন।
৫) ডিমের খোসাটিকে কাগজের রোলের ফুলের মতো মাথাটিতে আঠা দিয়ে লাগিয়ে নিন। রোলের পছন্দমতো স্থানে পাতাগুলো লাগান।



SEO


0 মন্তব্যসমূহ