পিম্পল পপিং বা নখ দিয়ে ব্রণ খোটাখুটি অনেকেরই নিয়মিত অভ্যাস। নখ দিয়ে চেপে ভেতর থেকে শাল না বের করলে তাদের ভালোই লাগেনা। আবার আরেক দল মানুষ আছেন যাদের নাকের লোম ছেড়ার কদর্য অভ্যাস আছে। দেখতে খারাপ লাগে সেটা তো পরের বিষয়। কিন্তু যদি বলি এ অভ্যাসগুলো থেকে খুব সিরিয়াস সমস্যা হতে পারে তবে? স্কিনের ইনফেকশন/ স্কার মারক এগুলো তো আছেই, সমস্যা আরও ভয়ংকর কিছু! যদি বলি এগুলো হতে পারে আমাদের মৃত্যুর কারণ, তবে?
জ্বী, এমনটাই হয়েছিল বছর তিনেক আগে ইউ.এস.এ তে এক নারীর সাথে। কারণটা কিছুই না, তিনি নখ দিয়ে ভ্রু এর নিচে একটি পিম্পল গেলে দিতে চেয়েছিলেন। ফলশ্রুতিতে কয়েক ঘন্টার মাঝেই তার পুরো মুখে ইনফেকশন ছড়িয়ে পড়ে। তাকে আই.সি.ইউ তে রাখতে হয় এবং ডাক্তারদের ভাষ্যমতে আরও দেরি হলে হয়তো তার ব্রেইনে ইনফেকশন ছড়িয়ে যেত বা তিনি অন্ধ হয়ে যেতেন। তারও আগে এক নারী ব্রণ ভেবে গেলে দিতে গিয়ে স্কিনের অন্য একটি ইনফেকশন ফলিকুলাইটিস এ চাপ দিয়ে প্রায় মরতে বসেছিলেন।
মুখে অনেক গুরুত্বপূর্ণ শিরা, উপশিরা ও ধমনী থাকে তাই পুরো মুখেই না বুঝে খোটাখুটি করার ফল মারাত্মক হতে পারে। তবে এর মাঝেও একটি জায়গা আছে যেখানে রক্তনালী সরাসরি মস্তিষ্কের রক্তনালীর সাথে সম্পর্কযুক্ত। এ জায়গা এতই ভয়ংকর যে এ এলাকাকে মুখের ডেথ ট্রায়াংগেল (Triangle of death of face) বলা হয়। এ জায়গাটি হচ্ছে ঠোঁটের দু’পাশের অংশ বা corner of mouth থেকে নাক পর্যন্ত একটি ত্রিভুজ আকারের জায়গা। এ অংশে পিম্পল বা কোন ইনফেকশন খোটাখুটির ফলে তা স্কিনের ডিপ লেয়ারে চলে গেলে বা কোনভাবে রক্তনালীতে ঢুকে পড়লে খুব সহজেই ব্রেইনের রক্তনালীকে আক্রান্ত করতে পারে। ফলশ্রুতিতে মেনিনজাইটিস এর মতো মারাত্মক প্রাণঘাতী সমস্যাও হতে পারে।


SEO


0 মন্তব্যসমূহ