বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগে আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬।
চাকরির বিবরণ—পদের নাম: এএসআই (নিরস্ত্র)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—
এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ–৩.৫/সমমান)। এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ–৩.৫/সমমান)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
শারীরিক যোগ্যতা—
পুরুষ প্রার্থী: উচ্চতা—কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার; বুকের মাপ—স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২১ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার।
নারী প্রার্থী: উচ্চতা—কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার।
আবেদনের নিয়ম
প্রথম ধাপ:
http://police.teletalk.com.bd-এ লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন।
দ্বিতীয় ধাপ:
প্রার্থীকে তাঁর User ID ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্স রয়েছে, এমন টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে ২টি এসএমএস প্রেরণ করতে হবে।
প্রথম এসএমএস (SMS): ASI User ID লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে;
দ্বিতীয় এসএমএস (SMS): ASI YesPIN Number লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।


SEO


0 মন্তব্যসমূহ