১২২টি পদে কর কমিশনারের কার্যালয় নরসিংদী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

 কর কমিশনারের কার্যালয় নরসিংদী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Narsingdi Tax Zone Job Circular 2026 প্রকাশিত হয়েছে এবং চাকরিপ্রত্যাশীদের জন্য এটি একটি দারুণ সুখবর। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে পরিচালিত কর অঞ্চল-নরসিংদী মোট ৬টি ক্যাটাগরিতে ১২২ জন জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন এবং এসএসসি বা সমমান যোগ্যতা রাখেন,

 


তাদের জন্য এই Narsingdi Tax Zone Job Circular 2026 একটি সোনালী সুযোগ। নিচে আবেদনের নিয়ম, পদের বিবরণ, যোগ্যতা, বয়সসীমা ও বেতন স্কেল সহ সকল গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

২০২৬ – এক নজরে

প্রতিষ্ঠানের নামঃকর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- নরসিংদী
বিজ্ঞপ্তি প্রকাশঃ২৭ এপ্রিল ২০২৬ ইং, অফিসিয়াল সাইটে।
বিজ্ঞপ্তি সংখ্যাঃ ০১ টি
প্রকাশ সূত্রঃদৈনিক সমকাল ও অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ৬টি
শূন্যপদঃ১২২টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইন (টেলিটক এর মাধ্যমে)
আবেদন শুরু করার তারিখঃ৪ মে ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ তারিখঃ২৪ মে ২০২৬, বিকাল ৫টা
অফিসিয়াল ওয়েবসাইটঃhttp://www.taxeszonenarsingdi.gov.bd/
আবেদন করার মাধ্যমঃhttps://tznarsingdi.teletalk.com.bd/

 

কর অঞ্চল-নরসিংদীর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৬টি ক্যাটাগরিতে ১২২ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। প্রতিটি পদের বিবরণ নিচে দেওয়া হলো:

১। কম্পিউটার অপারেটর

  • গ্রেড: ১৩
  • বেতনস্কেল: ১১০০০–২৬৫৯০/-
  • পদ সংখ্যা: ০১ (একটি)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
    • (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে

২। প্রধান সহকারী

  • গ্রেড: ১৩
  • বেতনস্কেল: ১১০০০–২৬৫৯০/-
  • পদ সংখ্যা: ২২ (বাইশটি)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে-কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি
    • (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ

৩। উচ্চমান সহকারী

  • গ্রেড: ১৪
  • বেতনস্কেল: ১০২০০–২৪৬৮০/-
  • পদ সংখ্যা: ২২ (বাইশটি)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে-কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
    • (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ

৪। সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

  • গ্রেড: ১৪
  • বেতনস্কেল: ১০২০০–২৪৬৮০/-
  • পদ সংখ্যা: ২৩ (তেইশটি)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে-কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
    • (খ) সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ
    • (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ

৫। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • গ্রেড: ১৬
  • বেতনস্কেল: ৯৩০০–২২৪৯০/-
  • পদ সংখ্যা: ২৭ (সাতাশটি)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
    • (খ) কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ

৬। অফিস সহায়ক

  • গ্রেড: ২০
  • বেতনস্কেল: ৮২৫০–২০১০০/-
  • পদ সংখ্যা: ২৭ (সাতাশটি)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ