নতুন কুঁড়ি বিদ্যানিকেতন ৫৫ জন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি।


বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন কুঁড়ি বিদ্যানিকেতন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

নতুন কুঁড়ি বিদ্যানিকেতন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-বেসরকারি চাকরির খবর। নতুন কুঁড়ি বিদ্যানিকেতন-এ বিভিন্ন বিষয়ে শূন্য পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি মোট ৪টি ক্যাটাগরিতে ৫৫ জনকে নিয়োগ দিচ্ছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ২৬ মে তারিখের মধ্যে নির্ধারিত ই-মেইলে আবেদনপত্র জমা দিতে পারবেন। এর মাধ্যমে দেশের শিক্ষিত নাগরিকদের জন্য শিক্ষকতা পেশায় ক্যারিয়ার গড়ার একটি চমৎকার সুযোগ তৈরি হচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৪টি পদ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী সংশ্লিষ্ট বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমান পর্যায় পর্যন্ত নির্ধারিত। উল্লেখযোগ্য পদসমূহ হলো- সহকারি শিক্ষক (গনিত), সহকারি শিক্ষক (ইংরেজি), সহকারি শিক্ষক (পদার্থ বিজ্ঞান, রসায়ন) এবং সহকারি শিক্ষক (সাধারণ)। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া ওঅন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো:

(Notun kuri Vidyaniketan School Job Circular 2026)

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নাম:নতুন কুঁড়ি বিদ্যানিকেতন
চাকরির প্রকৃতি:বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ:০২ মে ২০২৬
আবেদনের পদ্ধতি:ই-মেইল
পদ ক্যাটাগরি:০৪ টি।
পদসংখ্যা ও জনবল:৫৫ জন নিয়োগ।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:স্নাতক ডিগ্রি অথবা সমমান
আবেদন শুরুর তারিখ:০২ মে ২০২৬
আবেদন শেষ:২৬ মে
আবেদনের ই-মেইল:notun.kurividyaniketan@gmail.com
প্রধান কার্যালয়:দুর্গাপুর, আশুলিয়া, সাভার, ঢাকা

নতুন কুঁড়ি বিদ্যানিকেতন নিয়োগ ২০২৬ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-

১) পদের নাম: সহকারি শিক্ষক (গনিত)
পদ সংখ্যা: ১০ (দশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমান।

২) পদের নাম: সহকারি শিক্ষক (ইংরেজি)
পদ সংখ্যা: ১০ (দশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমান।

৩) পদের নাম: সহকারি শিক্ষক (পদার্থ বিজ্ঞান, রসায়ন)
পদ সংখ্যা: ২০ (বিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমান।

৪) পদের নাম: সহকারি শিক্ষক (সাধারণ)
পদ সংখ্যা: ১৫ (পনেরো) টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমান।

আবেদনের শেষ তারিখ: ২৬ মে ২০২৬।

নতুন কুঁড়ি বিদ্যানিকেতন আবেদন ও নিয়োগের নিম্নবর্ণিত শর্তাবলি:-

১। বাংলাদেশের প্রকৃত সকল নাগরিক (পুরুষ ও মহিলা) আবেদন করতে পারবেন।
২। প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং ময়মনসিংহ- এই ৪টি বিভাগের যেকোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে।
৩। প্রতিষ্ঠানের সমস্ত শর্ত এবং নিয়ম কানুন মেনে কাজ করতে হবে।
৪। বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষ।

আবেদনপত্র প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:-

আগ্রহী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে নিম্নবর্ণিত কাগজপত্রাদি notun.kurividyaniketan@gmail.com ই-মেইলে নির্ভুলভাবে পাঠাতে হবে:

  • ক। এক কপি রঙিন ছবি।
  • খ। সচল ফোন নাম্বার।
  • গ। ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন-এর ফটোকপি।
  • ঘ। পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ