ঢাকায় মোট ২০টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে ঢাকা–৩ থেকে ঢাকা–১৮ পর্যন্ত ১৬টি আসনের ফল বিশ্লেষণে দেখা গেছে, প্রতিটি আসনেই ‘হ্যাঁ’ ভোট ‘না’ ভোটের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে বেশি পড়েছে। আবার নানা কারণে উল্লেখযোগ্যসংখ্যক ভোট বাতিলও হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা ইউনিয়ন নিয়ে ঢাকা–৩ আসন গঠিত। নির্বাচনে গণভোট নিয়ে মতামত জানিয়েছেন এই আসনের ১ লাখ ৯৪ হাজার ৭১২ জন ভোটার। তাঁদের মধ্যে ‘হ্যাঁ’ সমর্থন করেছেন ১ লাখ ৩৭ হাজার ৪৭ জন এবং ‘না’ সমর্থন করেছেন ৪৪ হাজার ৬৩৭ জন। এ আসনে ভোট বাতিল হয় ১৩ হাজার ২৮ জনের।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১ থেকে ৫৪ এবং ৫৮ থেকে ৬১ ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা–৪ আসন। এ আসনের ১ লাখ ৬৪ হাজার ৫৮৩ জন ভোটার গণভোটে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৭৪১ জন ‘হ্যাঁ’ এবং ৩৩ হাজার ২৮১ জন ‘না’ ভোট দিয়েছেন। এ আসনে ভোট বাতিল হয়েছে ৭ হাজার ৫৬১টি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কিছু ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা–৫ আসনে প্রায় ২ লাখ ৪ হাজার ২৩০ জন গণভোট নিয়ে তাঁদের মতামত দিয়েছেন। সমর্থন করেছেন ১ লাখ ৪৯ হাজার ৯০৬ জন; বিপক্ষে অবস্থান জানিয়েছেন ৪৫ হাজার ৭৯ জন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আরেক আসন ঢাকা–৬। এই আসনে গণভোট দিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ২৯৯ জন। ‘হ্যাঁ’ সমর্থন করেছেন ৯৩ হাজার ৮৯৯ জন এবং ‘না’ সমর্থন করেছেন ৪০ হাজার ৭০১ জন। এ আসনে ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৬৯৯টি।
পুরান ঢাকা নিয়ে গঠিত ঢাকা–৭ আসনে ২ লাখ ৩০ হাজার ৭৯৪ জন গণভোটে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৭০০ জন ‘হ্যাঁ’ এবং ৫৪ হাজার ৬৭৫ জন ‘না’ ভোট দিয়েছেন।
আলোচিত ঢাকা-৮ আসনে মোট ১ লাখ ১৪ হাজার ৪৬৪ জন গণভোট দিয়েছেন। তাঁদের মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৮০ হাজার ৪০ জন; ‘না’ ভোট দিয়েছেন ৩১ হাজার ১৩২ জন। আর নানা কারণে গণভোট বাতিল হয়েছে ৩ হাজার ২৯২ জনের।
সবুজবাগ-খিলগাঁও-মুগদা নিয়ে গঠিত ঢাকা–৯ আসনে গণভোটে অংশ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৮০৯ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৬১ হাজার ৯০ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন; ৫১ হাজার ৩২০ জন ‘না’ ভোট দিয়েছেন।
ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা–১০ আসনে গণভোট দিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৩৬ জন। এ আসনে গণভোটে সমর্থন জানিয়েছেন ১ লাখ ২৭ হাজার ১৯৯ জন। আর ‘না’ ভোট দিয়েছেন ৩৪ হাজার ৬৪১ জন।
রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা নিয়ে গঠিত ঢাকা–১১ আসনে ১ লাখ ৯৬ হাজার ২৬০ জন গণভোটে অংশ নেন। এতে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪৭১ জন। আর ‘না’ ভোট দিয়েছেন ৪৬ হাজার ১১ জন।
তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত ঢাকা–১২ আসনে গণভোটে অংশ নিয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪৬৯ জন। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৯০ হাজার ৩৩৯ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ২৯ হাজার ৫২০ জন।
ঢাকা–১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে গণভোট নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৮১ হাজার ৭৬৫ জন। এই আসনে ‘হ্যাঁ’ সমর্থন করেছেন ১ লাখ ৩৫ হাজার ৩০০ জন। ‘না’–এর পক্ষে মত দিয়েছেন ৩৯ হাজার ১১৭ জন।
SEO
0 মন্তব্যসমূহ