চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

 কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আকর্ষণীয় লাগবে। চোখের পাপড়ি যত দীর্ঘ হয় তত এটা বাঁকানো থাকে আর আপনার চোখকে ততই মায়াময় করে তোলে। আবার চোখের পাপড়ি কম থাকার কারণে আপনার পটল চেরা চোখের সৌন্দর্য ঢাকা পড়ে যাবে। মনে হবে সাপের চোখ যাতে পাপড়ি থাকে না।

চোখের পাপড়ি - shajgoj.com

চোখের লম্বা ঘন পাপড়ি চোখের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আজকাল এই চোখের পাপড়ি ঘন করে তোলার জন্য আইল্যাশের ব্যবহার অনেক বেড়েছে। আপনি প্রাকৃতিক উপায়ে ও আপনার কাজল কালো চোখের পাপড়ি ঘন আর লম্বা করে তুলতে পারেন। কারণ সবাই আইল্যাশ ব্যবহার করতে পারে না। অনেকের আইল্যাশ লাগালে অ্যালার্জি হয় আবার অনেকে এটি ব্যবহার করলে অসস্তি বোধ করেন। তাই প্রাকৃতিক উপায়ে আপনি যদি আপনার চোখের পাপড়ি বড় কালো করে তুলতে পারেন সেটা হবে দীর্ঘস্থায়ী আর পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।

কিভাবে আমরা আমাদের চোখের পাপড়ি ঘন কালো আর দীর্ঘ করে তুলবো তার ৪টি সহজ ঘরোয়া পদ্ধতি আসুন জেনে নেই।

১) সব কাজের কাজী পেট্রোলিয়াম জেলি

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে পেট্রোলিয়াম জেলি প্রয়োগ - shajgoj.com

অলিভ অয়েলের মতো পুরানো পরিষ্কার মাশকারার ব্রাশ দিয়ে পেট্রোলিয়াম জেলি চোখের পাপড়িতে লাগান ঘুমাতে যাবার আগে। ভোরে ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানিতে মুখ পরিষ্কার করে ফেলুন।

২) অ্যালোভেরা জেল

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জেল প্রয়োগ - shajgoj.com 

অলিভ অয়েলের মতো পুরানো পরিষ্কার মাশকারার ব্রাশ অ্যালোভেরা জেলের মধ্যে ডুবিয়ে চোখের পাপড়িতে লাগান ঘুমাতে যাবার আগে। ভোরে ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানিতে মুখ পরিষ্কার করে ফেলুন। এছাড়া এক টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক টেবিল চামচ জোজোবা ওয়েল আর এক চা চামচ ক্যামেলিয়া ইনফিউসান মিশিয়ে একটি অ্যাসেনশিয়াল অয়েল তৈরি করুন আর এটি চোখের পাপড়িতে মাশকারার মতো ব্যবহার করুন। দিনে অন্তত দুইবার এটি ব্যবহারের ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখুন কিছু দিনের মধ্যে আপনার চোখের ভাষা সবার কাছেই অন্যরকম হয়ে উঠবে।

৩) অলিভ অয়েল

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে অলিভ অয়েল প্রয়োগ - shajgoj.com

প্রতি রাতে ঘুমানোর আগে পুরানো পরিষ্কার মাশকারার ব্রাশ দিয়ে আপনার চোখের পাপড়িতে অলিভ অয়েল হালকা করে লাগাতে ভুলবেন না। ভোরে ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানিতে মুখ পরিষ্কার করে ফেলুন। আপনি অলিভ অয়েলের পরিবর্তে আমন্ড বা ক্যাস্টর অয়েলও ব্যবহার করে দেখতে পারেন। ২ থেকে ৩ মাসের মধ্যেই আশানুরুপ ফল পাবেন।

৪) অতি সুলভ ডিম দিয়ে

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে ডিম - shajgoj.com

ডিমের সাদা অংশের সাথে এক টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে নিন ভালোভাবে। তারপর চোখ বন্ধ করে কটন বাড দিয়ে এই মিশ্রণ চোখের পাপড়িতে লাগান । ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। মাসে ১০/১২ বার এটি ব্যবহার করুন। ৪/৫ মাসের মধ্যেই আপনার চোখের পাপড়ি ঘন আর লম্বা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ